আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের নৌকায় ভোট দেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের নৌকায় ভোট দেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ, শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠে অনুষ্ঠিত নিজের শেষ নির্বাচনী জনসভায় এ আহ্বান জানান তিনি।

ড. মোমেন বলেন, বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকে দরকার। বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ, শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন। ৭ জানুয়ারি নির্বাচনে আতংকের কোন কারণ নেই। উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দান করবেন। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করব আমরা গণতন্ত্রে বিশ্বাসী।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তব রূপ দিতে শেখ হাসিনা সরকার কাজ করছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা হবে যেখানে মানুষের সব মৌলিক অধিকার পূরণ করবে সরকার। দেশের উন্নয়নের জন্য, জনগণের মঙ্গলের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের দারিদ্রতার হার কমেছে, রপ্তানি বেড়েছে, জিডিপির হার বেড়েছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। আমাদের এই অর্জনগুলো ধরে রাখতে হবে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানি কেননা আমরা বাস্তববাদী সরকার।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর-এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য আজিজুর সামাদ আজাদ ডন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালিক, নুরুল ইসলাম পুতুল, প্রদীপ ভট্টাচার্য্য, মো. ছানাওর, জগদীশ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বষিয়ক সম্পাদক তপন মত্রি, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকটে শাহ মোশাহদি আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এফতার হোসনে পিয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কায়েস, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুর রকিব বাবলু, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গিদার, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনারা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আবুল হাসনাত, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক হিরন মিয়া, আল ইসলার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত