আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভোটকেন্দ্রে পেট্রোল ছুঁড়ে আগুন দেয়ার চেষ্টা

ভোটকেন্দ্রে পেট্রোল ছুঁড়ে আগুন দেয়ার চেষ্টা

মৌলভীবাজারের কমলগঞ্জে মুন্সিবাজার ইউনিয়নের সরিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে স্কুলের বাইরে থেকে পেট্রোল ছুড়ে মারে স্কুলের দরজায়। এসময় দরজা ও জানালায় আগুন লাগার আগেই এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে। আগুন লাগার সাথে সাথে শতাধিক মানুষ জড়ো হতে থাকেন।

মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে তাদের সাথে আমি নিজে গিয়ে আগুন নিভিয়ে ফেলি। কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। এখানে অনেক মানুষসহ আইনশৃঙ্খলা বাহিনী আসছেন। সিসি ক্যামেরা চেক করে দেখা যাবে কে বা কারা এমন কাজ করেছে।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত এসে পৌছাই। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। সেখানে কেরোসিনের অস্থিত্ব রয়েছে। তবে কোনো কিছুর ক্ষতি হয়নি।’

তিনি বলেন, ‘আমরা বাইরের সিসি ক্যামেরা দেখতেছি। অনেক কুয়াশা যার কারণে কিছু বুঝা সম্ভব হচ্ছে না। তবে আমাদের তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত