আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যালট ছাড়া সিলেটের ৬টি আসনের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম।

আজ শনিবার সকাল দশটায় এ কার্যক্রম সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ ও সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এসব সরঞ্জামাদি পাঠানো শুরু হয়।

সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সিলেট ১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। ৫টি বুথের মাধ্যমে সিলেট শহরের ১০৮ টি কেন্দ্রে সরঞ্জামগুলো বিতরণ করা হয়। এসময় কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিও অফিসাররা উপস্থিত ছিলেন।

পরে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

তিনি বলেন, সিলেটের ৬টি আসনে মোট ১ হাজার ১৩টি কেন্দ্রের মধ্যে জেলায় ৪৪৭টি ও মহানগরে ২০৬ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ৪টি আসনের ৭৫টি কেন্দ্রকে দুর্গম এলাকা বিবেচনায় ইতোমধ্যে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি পাঠানো হয়েছে ভোটের অন্যান্য সরঞ্জাম। এছাড়া আগামীকাল রাত ৩টা থেকে শুরু হয়ে সকাল ৬ টার মধ্যে বাকি কেন্দ্রগুলোতেও ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে লক্ষ্যে প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও মাঠ পর্যায়ে কাজ করছেন। এছাড়া ভোটকেন্দ্রে নাশকতা এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান তিনি।

এদিকে, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সিলেটের ৬টি আসনে ২৮ প্লাটুন বিজিবি ও আরো ২৮ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনের ৭২ ঘন্টা আগে থেকে সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় জানায়, সিলেটের ৬টি নির্বাচনী আসনে এক হাজার ১৩টি ভোটকেন্দ্রের ৬ হাজার ৬টি ভোটকক্ষে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এই এক হাজার ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৫টিকে দুর্গম কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। যেগুলোতে নির্বাচনের আগের দিন ব্যালট পাঠানো হয়েছে।

নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবে ৪৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আরও ১৭জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

এছাড়া জেলা পুলিশের মোবাইল টিম ৯৬ টিম কাজ করবে। প্রতি টিমে থাকবে ৫ জন করে পুলিশ সদস্য। থাকবে টিম ১১টি স্ট্রাইকিং টিম। প্রতি উপজেলায় থাকবে ১১টি পুলিশ কন্ট্রোল রুম। মাঠে থাকবে ডিবির ৪০টি টিম। ১১টি থানায় থাকবে সাদা পোশাকে পুলিশ। জেলা পর্যায়ে প্রতি সাধারণ কেন্দ্রে ২ জন ও গুরুত্বপুর্ণ কেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী পুলিশ দায়িত্ব পালন করবে।

সিলেট মহানগরীতে প্রতি সাধারণ কেন্দ্রে ৩ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন করে অস্ত্রধারী পুলিশ নির্বাচনী দায়িত্বে থাকবে। এছাড়া প্রতি ৫ কেন্দ্রে থাকবে একটি করে মোবাইল টিম এবং প্রতি থানায় ৩টি করে স্ট্রাইকিং ফোর্স কাজ করবে।

সব মিলিয়ে জেলা ও মহানগরে মোট ২২১৯ জন পুলিশ সদস্য নির্বাচনী কাজে দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।

এদিকে প্রতি আসনে ২টি করে র‍্যাবের ১২টি টহল টিম কাজ করবে। রিজার্ভ টহল টিম থাকবে আরও ৩টি। থাকবে বোম্ব ডিস্পোজাল ২টি টিমও। সবমিলিয়ে র‍্যাব-৯ এর ১০৮ জন সদস্য মাঠে থাকবে।

পাশাপাশি প্রতি কেন্দ্রে ১২ জন পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্য থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে আরও ১৩০ জন। সব মিলিয়ে আনসার ভিডিপির মোট ১২২৮৬ জন নির্বাচনী দায়িত্ব পালন করবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত