আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

একঘন্টার মধ্যে ছয়টি ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগ

একঘন্টার মধ্যে ছয়টি ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগ

সিলেটের অন্তত ছয়টি ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনে কোনো কেন্দ্রের তেমন ক্ষতি হয়নি। শনিবার রাত আটটার পর এসব ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, সদর উপজেলার টুকেরবাজার, টুলটিকর এলাকা; নগরের টিবিগেট, ইলেকট্রিক সাপ্লাই এলাকাসহ অন্তত ছয়টি স্থানের ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঊর্মি রায় রাত নয়টার দিকে জানান, তার উপজেলার সিলামে কোনো অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

তবে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, সিলেট নগর ও সদর উপজেলার কয়েকটি স্থানে ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করছে দুর্বৃত্তরা। তবে সেসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি আছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটকেন্দ্রগুলোর সামনে হঠাৎ করে দুর্বৃত্তরা এসে টায়ার, কাঠ কিংবা বিভিন্নভাবে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তরা আগুন দেওয়ার সময় ‘ভোট চোর ভোট চোর, এই সরকার ভোট চোর’, ‘প্রহসনের ভোট মানি না, মানব না’ বলে স্লোগান দেয়।

রাত সোয়া নয়টার দিকে যোগাযোগ করলে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, সিলেট সদর উপজেলার সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা ও হাজী আবদুস সাত্তার উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে টায়ার জ্বালিয়ে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে এতে ভোটকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলাজুড়ে কড়া নজরদারি রাখছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ককটেল নয়, দুর্বৃত্তরা পটকার বিস্ফোরণ ঘটিয়েছে বলে তিনি জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত