আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

সিলেটে হরতালের সমর্থনে মিছিল থেকে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় এক আওয়ামী লীগ নেতাকে পেটানোর ঘটনা ঘটেছে বলেও জানা যায়।

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর পাঠানটুলায় এঘটনা ঘটে। এসময় পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রেও হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। হামলায় আওয়ামী লীগের সদস্য বশির খান লাল আহত হয়েছেন।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সজিব ও রাসেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বশির খান লাল।

সিলেট মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের এজেন্টকে হামলা করেছে। আমরা চিকিৎসার জন্য বশিরকে হাসপাতালে পাঠিয়েছি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সদস্য সিরাজ খান বলেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হরতালের দ্বিতীয় দিনে শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হলে পুলিশ গুলি করে। এসময় আমাকেসহ আমার এলাকার বিভিন্ন বাসাবাড়িতেও গুলি চালায় পুলিশ।

তিনি বলেন, পুলিশি হামলায় আহত হয়ে আমি রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর আজবাহার আলী শেখ বলেন, পাঠানটুলা স্কুলের ভোট কেন্দ্র দখলের চেষ্ট করেছিলো স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আমরা তাৎক্ষণিক এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত