আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৫ আসনে নৌকা বিজয়ী ১ আসনে ফুলতলী

৫ আসনে নৌকা বিজয়ী ১ আসনে ফুলতলী

সিলেটের ৬ টি আসনের মধ্যে ৫ টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আর একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী।

রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ফল অনুযায়ী সিলেট-১ আসনে ড. একে আব্দুল মোমেন (নৌকা), সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী (নৌকা), সিলেট-৩ আসনে হাবিবুর রহমান (নৌকা), সিলেট-৪ আসনে ইমরান আহমদ (নৌকা), সিলেট-৫ আসনে মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী (কেটলি) ও সিলেট-৬ আসনে বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম নাহিদ (নৌকা)।

সিলেট-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তার সাথে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি প্রতিদ্বন্দি প্রার্থীরা। ড. মোমেন ভোট পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৬৪৯ টি। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক মিনার প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ২ হাজার ১৮১ টি।

সিলেট-২ আসনে চার প্রার্থীর ভোট বর্জনের দিনে ৭০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৪০৫ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান মুহিব ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৩৬ ভোট। এই আসনে সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরী পেয়েছেন ৬৮৩৭ ভোট।

তবে ভোটের দিন দুপুরের পরই অনিয়মের অভিযোগ তুলে একযোগে চার প্রতিদ্বন্দি প্রার্থী মুহিবুর রহমান, ইয়াহইয়া চৌধুরী, মোকাব্বির খান ও আব্দুর রব এই নির্বাচন প্রত্যাখ্যান করেন।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে ৮০ হাজার ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক প্রতীকে ৩৫ হাজার ৪০৫ ভোট পেয়েছেন।

এই আসনটিতেও অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন ডা. দুলাল ও জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান।

সিলেট-৪ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপির আবুল হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন মাত্র ৪ হাজার ১১ ভোট। এছাড়া ওই আসনের ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান মিনার প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫২ ভোট।

তবে এই আসনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ভোট প্রত্যাখ্যান করেন তৃণমূল বিএনপির আবুল হোসেন।

সিলেট-৫ আসনে কেটলি প্রতীকে ৪৪ হাজার ৭৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন ৩২ হাজার ৫১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ড. আহমদ আল কবীর ট্রাক প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৬৭ ভোট।

সিলেট-৬ আসনে ১৬ হাজার ৪৮৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে নৌকা প্রতীক। নৌকা প্রতীকে ৫০ হাজার ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম নাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন ঈগল প্রতীকে ৩৩ হাজার ৬০৪ ভোট।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত