আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

নির্বাচনী সহিংসতায় আহত নেতা কর্মীদের দেখতে মুহিবুর রহমান মানিক

নির্বাচনী সহিংসতায় আহত নেতা কর্মীদের দেখতে মুহিবুর রহমান মানিক

দোয়ারাবাজারে নির্বাচনী সহিংসতায় আহত নেতা কর্মীদের দেখতে এসে তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

সোমবার (০৮ জানুয়ারি) বিকেলে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভোটের দিন প্রতিপক্ষ স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শামীম আহমদ চৌধুরীর কর্মী-সমর্থকদের হামলায় আহত নেতাকর্মীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছেন তিনি।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা আ’লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল মিয়া প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দোয়ারাবাজার উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী (ঈগল) সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ইট পাটকেলের ঢিলের আঘাতে সাংবাদিকসহ ৭ জন আহত হয়েছিলেন।

ভোট গ্রহণের দিন রবিবার দুপুর আড়াইটার দিকে সদর ইউনিয়নের দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেন।

এ ঘটনায় নৌকার সমর্থক আহতরা হলেন, সদর ইউনিয়নের মাঝেরগাঁও গ্রামের রুসমত আলী, নজরুল ইসলাম, রোয়াব আলী, পশ্চিম মাছিমপুর গ্রামের তেরাব আলী, রুবেল মিয়া ও আসুক মিয়া আহত হন। এছাড়াও ঈগল সমর্থকদের ঢিলের আঘাতে দৈনিক আমাদের সময় ও সিলেট ভয়েস প্রতিনিধি প্রতিনিধি আশিক মিয়াও আহত হন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত