আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নির্বাচনের জেরে সংঘর্ষ, ১০ জন আহত

নির্বাচনের জেরে সংঘর্ষ, ১০ জন আহত

সুনামগঞ্জের দিরাইয়ে নির্বাচনের জেরে রাফিনগর গ্রামে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯ টার দিকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন।

জানা গেছে, সকালে উপজেলার রফিনগর গ্রামের নৌকার সমর্থক আব্দুল্লাহ গ্রুপের ও কাঁচি প্রতীকের সমর্থক বায়েজিদ গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গুরুতর আহত রফি নগর গ্রামের ৪ জন রাহেল আহমেদ (৩০), ফয়াজুল (৩৫), ধন মিয়া (৭৫), সবুজ মিয়া (৩৫)কে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

এছাড়া রাহেল আহমেদ ও ফুয়াজুল মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় বায়েজিদ মিয়া বলেন, আব্দুল্লাহ ও তার সমর্থকরা ভোটের দিন ভোট কেন্দ্র দখল করে নৌকায় ভোট দিতে চেয়েছিলেন। আমরা তাদের বাঁধা দেওয়ায় সেদিন থেকে তারা আমাদের প্রতি খেপেছেন। তারই জের ধরে আজ আমাদের উপর পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করেন।

অপরপক্ষের আব্দুল্লাহ বলেন, নির্বাচনে বায়েজিদের সমর্থক স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা জয়ী হওয়ার পর থেকে তার সমর্থকরা উত্তেজিত হয়ে উসকানিমূলক আচরণ আসছিল। আজ বাড়ির পাশের একটি জায়গা জোরপূর্বক দখল করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দিরাই থানার অফিসার ইনচার্জ ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বাড়ির পাশের জমি নিয়ে এবং টলিগাড়ি রাখাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকার পরিবেশ শান্ত। এখনো কোনো মামলা হয়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত