আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

রওশন জেবিন রুবার কম্বল বিতরণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে

রওশন জেবিন রুবার কম্বল বিতরণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে

সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবার ব্যক্তিগত পক্ষ থেকে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।

জিডিএফ এর নির্বাহী পরিচালক ও মহাসচিব বায়জিদ খান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, এনআরবি ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মনজ নাথ, বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ বাংলাদেশ এর সভাপতি ডা. বিষু চন্দ্র দেব নাথ, জিডিএফ’র নির্বাহী সদস্য এডভোকেট রাকিব আলী খান। স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র কোষধ্যক্ষ মাছুম আহমদ চৌধুরী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অভিবাবক আব্দুল কুদ্দুস তালুকদার, জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, শারমিন আক্তার রেবা, ববি বেগম, শিক্ষক মো. বায়জিদ শিপন, জয়দীপ রায় প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি সাংকৃতিক পরিবেশ করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও মানবসম্পদে পরিণত করতে সরকারের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন সহ সর্বমহল সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধীরা এখন আর পিছিয়ে নেই, তারা সুস্থ সবল মানুষের মত মেধা, জ্ঞান ও বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতার সাথে ভূমিকা রাখছেন।

তিনি বলেন, সিলেটের সর্বজন পরিচিত মরহুম রজব আলী খান নজিবের হাতে গড়া সেবামূলক প্রতিষ্ঠান গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ মহতি কাজের ভুয়সী প্রশংসা করে সবাইকে প্রতিবন্ধী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত