আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

পুলিশ প্রশাসন-উপজেলা প্রশাসন প্রীতি ম্যাচ

পুলিশ প্রশাসন-উপজেলা প্রশাসন প্রীতি ম্যাচ

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ৩ টায় শ্রীমঙ্গল উপজেলা মাঠে অনুষ্ঠিত খেলায় শ্রীমঙ্গল থানা প্রশাসন একাদশকে ৬ উইকেটে পরাজিত করে জয় পায় উপজেলা প্রশাসন একাদশ।

টসে জিতে শ্রীমঙ্গল থানা প্রশাসন একাদশের দলীয় অধিনায়ক ও অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৬ রান করে। জবাবে ৮৭ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নেমে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন একাদশ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়।

দলের পক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌছে দিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন একাদশের দলীয় অধিনায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

খেলায় ধারা বিবরণীতে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক। আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাবেদ জাফরি ও রাহি। খেলা শেষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।

দুই দলের খেলায় অংশগ্রহণ করেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান মামুন, শাল্লা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক দুলাল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসাররা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত