আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হযরত শাহপরাণ (র.) উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ

হযরত শাহপরাণ (র.) উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহপরাণ (র.) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্ষপূর্তি উপলক্ষ্যে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শাহপরাণ (র.) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন চন্দ্র নাথ ও জোয়াদ খান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক খছরুজ্জামান তাপাদার, সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাজেদা বেগম, কাউন্সিলর হাজেরা বেগম, প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য সাব্বির আহমদ, সাইফুল ইসলাম, প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জবরুল হোসেন ও কাবুল আহমদ খাদিম, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম, সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান ও ফিরোজা সুলতানা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অভিভাবকরা শুধু সন্তানকে জিপিএ-৫ এর পেছনে না ছুটিয়ে মানবিক মানুষ হওয়ার দীক্ষা দিতে হবে। বর্তমান সরকার ইতোমধ্যে শিক্ষক প্রশিক্ষণ, অনগ্রসর এলাকার স্কুল ভবন ও আধুনিক সুযোগ সুবিধাসহ শ্রেণিকক্ষ স্থাপন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণসহ আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে শিক্ষার হার বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য দূরীকরণে বাংলাদেশ এখন বিশ্বের সকল উন্নয়নশীল দেশের রোল মডেল।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ ও গীতা পাঠ করেন মাখন চন্দ্র নাথ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত