আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শীতার্ত মানুষের পাশে আ.লীগ নেতা মনির হোসাইন

শীতার্ত মানুষের পাশে আ.লীগ নেতা মনির হোসাইন

সিলেটে প্রতিবারের ন্যায় এবারও গরিব-অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপিয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ মনির হোসাইন।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেল স্টেশনসহ মহানগরের বিভিন্ন স্থানে তিনি শীতার্ত মানুষের কাছে গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এসব শীতবস্ত্র বিতরণকালে মনির হোসাইন বলেন- আমরা ঘরে থাকি, তারপরও শীতের তীব্রতা অনুভূত হয়। আর রাস্তায় শুয়ে থাকা মানুষরা যে কত কষ্টে থাকেন, তা হয়তো আমরা বুঝতে পারছি না। সরাসরি শীত এসে তাদের উপর আছড়ে পড়ে। তাদের কষ্ট দেখে আমারও কষ্ট হয়। তাই ঘরে বসে থাকতে পারিনি। তীব্র শীতে তাদের পাশে দাঁড়িয়েছি।

তিনি বলেন- শুধু এমপি বা জনপ্রতিনিধি হলেই যে জনসেবা করা যায় এমন নয়। জনপ্রতিনিধি না হলেও ইচ্ছে থাকলে অসহায়-গরিব মানুষের পাশে দাঁড়ানো যায়। আমার এমন জনকল্যাণমূলক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ কায়েছ চৌধুরী, তরুণ সমাজসেবক ও কমিউনিটি নেতা মাহফুজ মনির, টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিরক দে পাপলু, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগ নেতা সব্যসাচি দেবরায় রাজু ও রুবেল আহমেদ প্রমুখ।

এর আগে সিলেটের দক্ষিণ সুরমার ঝাজর গ্রামে নিজ বাড়িতে কয়েক শ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনির হোসাইন। এ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত