আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

কবি নজরুল অডিটোরিয়াম সংস্কারের দাবী

কবি নজরুল অডিটোরিয়াম সংস্কারের দাবী

সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম দ্রুত সংস্কারের দাবিতে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

শনিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে সংস্কৃতিকর্মীরা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচি চলাকালে শিল্পীরা প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা করেন।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, মুক্তিযুদ্ধ গবেষক অপুর্ব শর্মা, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা দাশ যুঁই, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুকান্ত গুপ্ত প্রমুখ।

এছাড়াও সাংস্কৃতিক নেতৃবৃন্দের মধ্যে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি এ কে শেরাম, নাট্য সংগঠক ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সংস্কৃতিজন বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, নাট্যজন আশুতোষ ভৌমিক বিমল, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, নাট্যজন নীলাঞ্জন দাস টুকু, নাট্য পরিষদের পরিচালক অনুপ কুমার দেব, অর্ধেন্দু কুমার দাশ, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, কবি আবিদ ফয়সাল, আবৃত্তি শিল্পী নাজমা পারভিন, নাট্য সংগঠক হুমায়ুন কবির জুয়েল, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষের সভাপতি বিকাশ কান্তি দাস, সাধারণ সম্পাদক অরবিন্দ দাশগুপ্ত বিভু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম ভুঁইয়া রানা, নাট্য পরিষদের সাবেক নির্বাহী ধ্রবজ্যোতি দে, শতভিষার মুখ্য নির্বাহী রীমা দাস, নাট্য পরিষদের প্রচার সম্পাদক দিবাকর সরকার শেখর, কার্যনির্বাহী সদস্য তন্ময় নাথ তনু, সংহতি জানিয়ে সংগীত পরিবেশন বিশিষ্ট বাউল শিল্পী বশির উদ্দিন সরকার, সংগীত শিল্পী পল্লবী দাস মৌসহ শিল্পীরা।

সভায় বক্তারা বলেন, বিগত দুই বছর ধরে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীরা কবি নজরুল অডিটোরিয়াম সংস্কারের দাবি জানিয়ে আসছে, কিন্তু পরিতাপের বিষয় সংস্কৃকর্মীদের যৌক্তিক দাবি মানা হয়নি। অডিটোরিয়াম এর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, আলোক বাতির সরঞ্জাম নষ্ট হয়ে ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়ে আছে। মঞ্চের পাটাতন ও হলের ছাদের নষ্ট অংশ মেরামত, মুক্তমঞ্চ রংসহ বিভিন্ন সমস্যা সমাধানে কর্তৃপক্ষের উদাসীনতা দুঃখজনক।

তাঁরা বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আধুনিক ও স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন, তাই স্মার্ট সাংস্কৃতিক পরিবেশ তৈরী করা সময়ের দাবি।

নেতৃবৃন্দ সংস্কৃতির শক্তিতে অপসংস্কৃতি দূর করতে সরকারের সহযোগিতা কামনা করে কবি নজরুল অডিটোরিয়াম দ্রুত সংস্কারের দাবি জানান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত