আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় হবে মৌলভীবাজারে: কৃষিমন্ত্রী

মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় হবে মৌলভীবাজারে: কৃষিমন্ত্রী

মৌলভীবাজার জেলায় মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে কাজ করা হবে বলে জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম প্রাঙ্গণে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ, সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল গণসংর্বধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

দেশের কৃষি বিষয়ে মন্ত্রী বলেন, কৃষিবান্ধব সরকার এদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে নিরলসভাবে কাজ করছে। অনাবাদী জমিকে আবাদের আওতায় আনতে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। কৃষকের জন্য পর্যাপ্ত সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হবে। কমলগঞ্জ উপজেলা তথা মৌলভীবাজার জেলাকে পর্যটন শিল্পের জন্য আরো সমৃদ্ধ করতে হবে।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমানের সঞ্চালনায় গণ সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আং মালিক চৌধুরী, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আং রহিম দুধ মিয়া, মন্ত্রী কন্যা মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে ফারজানা ডায়না, বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সহ সভাপতি একেএম নাজিবুল্লাহ সাব্বির, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল হক বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয় প্রমুখ।

নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীর উদ্দেশ্য কৃষিমন্ত্রী বলেন, ‘আমার মন্ত্রীত্ব পরিচালনায় আপনারাই হবেন সবচেয়ে বড় হাতিয়ার বা আপনারা চাবিকাঠি। আপনাদের পরামর্শ নিয়েই এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অতীতের চেয়ে আরও বেশি করে করবো।’

তিনি বলেন, ‘কৃষির উৎপাদন জমি চাষের আওতায় আনতে হবে। ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য সারাদেশে কৃষকদের সঙ্গে আলোচনা করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসন থেকে আমি ৭ম বার এমপি নির্বাচিত হয়েছি। বিগত দিনে কালো টাকা উপেক্ষা করে আপনারা আমাকে বার বার এমপি নির্বাচিত করেছেন। আপনাদের কাছে আমি ও আমার পরিবার চিরঋণী।’ সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত