আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জসিম উদ্দিন বলেছেন, সরকার প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন ও তাদেরকে স্বাবলম্বী করতে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছে। সেই সব সুযোগ-সুবিধা গ্রহণ করে প্রতিবন্ধী মানুষকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। প্রতিবন্ধীরা অক্ষম নয়, বিভিন্ন বিষয়ে তারাও সক্ষম। সুস্থ সবল মানুষের মত শিক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ অনেক ক্ষেত্রেই তারা দক্ষতার স্বাক্ষর রাখছেন। তাদেরকে প্রতিষ্ঠিত করতে সরকারের পাশাপাশি সবাইকে কাজ করার আহবান জানান।

সোমবার (২৯ জানুয়ারি) বিকালে নগরীর দক্ষিণ সুরমার আলমপুরস্থ শেখ হাসিনা পার্কে গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিডিএফ’র নির্বাহী সদস্য দেওয়ান ছালামত রাজা চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য নারী উদ্যোক্তা সাবিলা কান্তা’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রফিক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার গীতা রাণী শর্মা, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, ফুলকলির উপ-মহাব্যবস্থাপক খন্দকার জসিম উদ্দিন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।

স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা মহিলা আওয়ামীলীগ নেত্রী হালিমা বেগম, রোটারিয়ান মাছুম জামান, নৃত্য শিল্পী অনিতা সিনহা, বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন।

উপস্থিত ছিলেন জিডিএফ’র কোষাধ্যক্ষ মাছুম আহমদ চৌধুরী, ব্যাবস্থাপক স্বপন মাহমুদ, সদস্য ফাতেমা বেগম, জেসমিন আক্তার, শারমিন আক্তার রেবা, সুপার ভাইজার রায়হান খান, শিক্ষক বায়জিদ শিপন, জয়দ্বীপ কর প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত