আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

উচ্চশিক্ষা প্রসারে মার্কিন দূতাবাস ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি ঐকমত্য

উচ্চশিক্ষা প্রসারে মার্কিন দূতাবাস ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি ঐকমত্য

বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের এডুকেশন ইউএসএর একটি প্রতিনিধিদল সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শন করেছে। সোমবার (২৯ জানুয়ারি) প্রতিনিধি দলটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এডুকেশন ইউএসএ বাংলাদেশট-এর ম্যানেজার ক্রিস ট্রুব্লাডের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন আমেরিকান স্পেসেস কো-অর্ডিনেটর শাহিনা সুলতানা, এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর গুলশান জারিন আলম এবং রিফাত স্বপ্নিল।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা ও রেজিস্ট্রার তারেক ইসলাম। ঘন্টাব্যাপী আলোচনাটি ছিল মূলত মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষাগত প্রসার এবং সহযোগিতামূলক উদ্যোগের সম্ভাব্যতার ওপর।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম, ডিসিপ্লিন, জাতীয় ও আন্তর্জাতিক অর্জন এবং স্বীকৃতিসহ এর দুই দশকের সাফল্যের পথ চলা ও ভবিষ্যত স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের অবহিত করেন।

মার্কিন দূতাবাসের প্রতিনিধিদল মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা সুপরিসর ক্যাম্পাস, আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত ভবনসমূহ, শিক্ষার পরিবেশ ও অ্যালামনাইদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবস্থান ও বিশ্ববিদ্যালের অ্যাকাডেমিক ও প্রশাসনিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা ও শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ ও প্রশংসা করেন। উচ্চশিক্ষা প্রসারে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে মার্কিন দূতাবাস ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি ঐকমত্যে পৌঁছান।

এসময় মার্কিন দূতাবাসের এডুকেশন ইউএসএ বাংলাদেশ এর পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এর হাতে উপহার তুলে দেন প্রতিনিধিদলের প্রধান ক্রিস ট্রুব্লাড। ভাইস চ্যান্সেলরও মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষ থেকে ক্রিস ট্রুব্লাডসহ সকলের হাতে উপহার তুলে দেন।

সহযোগিতামূলক উদ্যোগ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘এই অংশীদারিত্ব আমাদের শিক্ষার্থীদের বিশ্বায়িত শিক্ষা প্রদানের প্রতিশ্রুতিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই উদ্যোগ শুধুমাত্র একাডেমিক বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে না; বরং আমাদের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতেও অবদান রাখবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত