আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নগরীকে অসাম্প্রদায়িক ও আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর

নগরীকে অসাম্প্রদায়িক ও আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর

সিলেট নগরীকে অসাম্প্রদায়িক ও আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় নগরীর চালিবন্দর মহাশশ্মান নবনির্মিত শবদাহের চুলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “সিলেটের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সুনজর আছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নগরীর উন্নয়নে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো। সিলেটকে সুন্দর পরিচ্ছন্ন এবং উন্নত নগরী হিসেবে গড়ে তুলে নগরবাসীকে একটি গ্রিন-ক্লিন-স্মার্ট সিলেট উপহার দিবো।”

মেয়র বলেন, সব ধর্মের লোক একটি বয়সের পর আমাদের পরকালের পথে যেতে হবে। তাই আমরা আমাদের কবর এবং শশ্মান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানা বেগম শানু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, এড. প্রশান্ত কুমার পাল, মলয় পুরকায়স্থ, এড. বিজয় কুমার দেব বুলু, দেবাংশু দাস মিঠু, চন্দন দাশ, বিশ্বজিত দেবরায় বিশু, কিশোর ভট্টাচার্য জনি, বিভাষ শ্যাম যাদন, জয়ন্ত দেব মিন্টু, রাখাল দে, অমিত দে, অংশুমান ভট্টাচার্য রাকু, এড. দেবতোষ দেব, এড. সন্তু দাস, উজ্বল দাস, অরূপ শ্যাম বাপ্পি, উত্তম ঘোষ প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত