আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে বর্ণমালার মিছিলে ঐতিহাসিক ভাষার মাস বরণ

সিলেটে বর্ণমালার মিছিলে ঐতিহাসিক ভাষার মাস বরণ

বর্ণমালার মিছিলের মাধ্যমে সিলেটে ভাষার মাসকে বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফেব্রুয়ারির প্রথম দিনে এই বর্ণমালা মিছিলের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। সকাল সাড়ে ১০ টায় নগরের শারদা হল প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

মিছিলে বাংলা বর্ণমালা লেখা প্লে-কার্ড হাতে নিয়ে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা এবং সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। ভাষার গান গেয়ে নগর প্রদক্ষিণ করেন তারা।

মিছিলে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সভাপতি রজতকান্তি গুপ্ত প্রমুখ।

মিছিল পরবর্তী আলোচনা পর্বে বাংলা ভাষা চর্চায় এমন আয়োজন আরও ব্যাপকভাবে করায় কথা বললেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। আর জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, সিলেটে প্রতি বছর বর্ণমালার মিছিলের মাধ্যমে ভাষার মাসকে বরণ করা হচ্ছে। এটি একটি ব্যতিক্রম আয়োজন। দেশের আর কোন জেলায় এরকম আয়োজন হয় কি না আমার জানা নেই। প্রমিত ভাষার পাশপাশি আঞ্চলিক ভাষাগুলো রক্ষার প্রয়োজীনতার কথা জানান জেলা প্রশাসক।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত