আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুগান্তরের পঁচিশে পদার্পণ উপলক্ষে নানা আয়োজন

যুগান্তরের পঁচিশে পদার্পণ উপলক্ষে নানা আয়োজন

দুই যুগ অতিক্রম করে পঁচিশে পদার্পণ উপলক্ষে সত্যের সন্ধানে নির্ভিক দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সিলেটে র‌্যালি ও কেক কাটা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় ব্যুরো অফিসে কেক কাটেন মেয়র, রাজনীতিক, গণমাধ্যম নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মীসহ সূধীজন। এর আগে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বেরা করা হয় এক বর্নাঢ্য র‌্যালি।

দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভিক এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু হয়েছিল যুগান্তরের। সত্যের পক্ষে থাকা শীর্ষস্থানীয় এই দৈনিক দুই যুগ অতিক্রম করে ২৫ বছরে পদার্পণ করেছে।

দীর্ঘ এই পথচলায় পাঠক প্রিয় এই গণমাধ্যমকে অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। তারা বলেন, সত্য প্রকাশে যুগান্তরের আপোষহীন ভুমিকাই পাঠকের কাম্য। তারা যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত ও দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

যুগান্তরের পক্ষে সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ বলেন, সত্যপ্রকাশ ও আপোষহীনতাই যুগান্তরের অন্যতম নীীত। একারণেই প্রকাশের মাত্র ৬ মাসের মাথায় সকল দৈনিককে ছাড়িয়ে সিলেটে শীর্ষস্থান দখল করেছিল দৈনিক যুগান্তর। পাঠকের ভালবাসায় যুগান্তর এখন দুই যুগ অতিক্রম করে পঁচিশ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় পাঠকের ভালবাসা ও সংবাদপত্রসেবীদের সহযোগিতাই ছিল যুগান্তরের সবচেয়ে বড় শক্তি। আগামিতেও পাঠক ও সংবাদপত্রসেবীরা এই পত্রিকাকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করেন তিনি।

দুই পর্বের আয়োজনে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহ্সান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও কথাকলির সভাপতি শামসুুল বাসিত শেরো, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্ম্মা, দৈনিক ইত্তেফাকের অমিতা সিনহা, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাবিল আহমদ, ক্যামেরাপার্সন শাহীন আহমদ, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সিলেট জেলা সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহ, সিলেট সদর শাখার সভাপতি রমেন্দ্র কুমার সিংহ বাপ্পা, সিনিয়র আইনজীবী সমর বিজয় সী শেখর, দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ ফটোগ্রাফার রণজিৎ সিংহ, চলচ্চিত্র পরিচালক ও যুক্তধারার মালিমিডিয়ার ক্রিয়েটিভ হেড উত্তম সিংহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের খোকন ফকির, দৈনিক আধুনিক কাগজ’র মাল্টিমিডিয়া ইনচার্জ জয়ন্ত কুমার দাস, দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাকিব আহমদ, অপু বণিক, পুলিশ ইন্সপেক্টর আকিল উদ্দিন আহমদ, গ্রীণ ডিজেবল্ড ফাউন্ডেশনর প্রধান নির্বাহী বায়েজিদ খান, যুক্তধারা মাল্টিমিডিয়ার রঞ্জন সিংহ, সুরাইয়া আক্তার রিমা ও স্বপন বোনার্জী।

আগত অতিথিদের স্বাগত জানান, যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, আজমল খান, সিলেট ব্যুরোর ফটোগ্রাফার মামুন হাসান, যুগান্তর স্বজন সমাবেশ সিলেট’র সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনি, স্বজন সুবিনয় আচার্য্য, সুভাষ সিংহ, রুহিত, সাকিব আহমদ ও সাগর আহমদ।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত