আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে: শফিউল আলম চৌধুরী নাদেল

প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে: শফিউল আলম চৌধুরী নাদেল

 

 

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন। বিশ্বে উপযুক্তভাবে টিকে থাকার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে উন্নত বাংলাদেশ গঠন সম্ভব হবে। অন্যথায় ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারবোনা। এজন্য আমাদের সকলকে ঐক্যতানে এগিয়ে যেতে হবে।

তিনি শুক্রবার সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর ১০০ বছর পূর্তি উপলক্ষে শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী মিলনমেলার ২য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি শাহ মোঃ হারুন অর রশিদ চিশতির সভাপতিত্বে ও পরিকল্পনা সম্পাদক হাবিবুর রশিদ জনি ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিব হাসানের যৌথ পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা রাগীব আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের তাকবীর ইসলাম পিন্টু, সংরক্ষিত কাউন্সিলার আয়শা আক্তার কলি, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ, আব্দুল জব্বার জলিল শিক্ষা ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ধর্ম শিক্ষক মোঃ আশরাফুল করিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, সহ সভাপতি আবু সিদ্দিক সুবেল সহ-সভাপতি এডভোকেট আবু সালেহ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল কুমার দে, রেজিষ্ট্রেশন সম্পাদক আনিসুর রহমান, সহ- রেজিষ্ট্রেশন সম্পাদক আরিফ আহমদ আসিফ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকদের সম্মাননা প্রদান করেন এবং সিলেটের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত