আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

আ.লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য শফিউল আলম জুয়েল

আ.লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য শফিউল আলম জুয়েল

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন শফিউল আলম জুয়েল। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোতর্জা স্বাক্ষরিত এক পত্রে এ উপকমিটির অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষিয়ান নেতা মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান ও হারুনুর রশিদকে কো-চেয়ারম্যান করে ১৪০ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়।

এতে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজা এমপিকে সদস্য সচিব করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

এদিকে যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় শফিউল আলম প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা সহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শফিউল আলম জুয়েল তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, সততা, নিষ্ঠা, মেধা এবং দক্ষতা দিয়ে আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে যথাযথভাবে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা চান সাবেক এই ছাত্রনেতা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত