আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এআইসিসি সদস্যদের প্রশিক্ষণ

এআইসিসি সদস্যদের প্রশিক্ষণ

সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শীর্ষক ২ দিনব্যাপী এআইসিসি সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারী) কৃষি তথ্য সার্ভিস সিলেটের চন্ডীপুলস্হ সম্মেলন কক্ষে কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান।

কৃষি তথ্য সার্ভিস, সিলেট অঞ্চল, সিলেট এর আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. মতিউজ্জামান কৃষি তথ্য ও যোগাযেগ কেন্দ্রের সদস্যদের বলেন- সিলেট অঞ্চলে পতিত ও অনাবাদি প্রচুর পরিমাণে জমি রয়েছে এই জমিগুলো ব্যবহারের জন্য কৃষকদেরকেই এগিয়ে আসতে হবে। আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষির উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন সবকিছুই আধুনিক যন্ত্রের মাধ্যমে চাষাবাদ (বীজ বপন, নিড়ানি, সার দেয়া, ফসল কাটা, মাড়াই, ঝাড়া ও প্যাকেটিং) করা হচ্ছে। এজন্য প্রশিক্ষণের প্রয়োজন। আপনারা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ কৃষি তথ্য ও যোগাযেগ কেন্দ্রের (এআইসিসি) মাধ্যমে আপনার এলাকার কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রচার করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এসআরডিআই সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. এনায়েত উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ দীপক কুমার দাস।

প্রশিক্ষণে সিলেট বিভাগের ১৫টি উপজেলার কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের (এআইসিসি) ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত