আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত: তথ্য কমিশনার

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত: তথ্য কমিশনার

তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক বলেছেন, বাংলাদেশ কখনো স্বাধীন হবে কেউ চিন্তা করেনি। দেশ স্বাধীন না হলে কেউ ডিসি, জজ বা বড় কোন অফিসার হতে পারতেন না। পশ্চিম পাকিস্তানের লোকেরাই আমাদের শোষণ করত। এমন একজন মহান ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য নিজের জীবন বাজি রেখে আন্দোলনের মধ্য দিয়েই দেশ স্বাধীন করেছিলেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপার ভিশন) ও পরিবি ক্ষণ জেলা কমিটির সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনার এসব কথা বলেন।

তথ্য কমিশনার আরও বলেন, বঙ্গবন্ধুর মত সৎ লোক খুব কমই ছিল। উনি মারা যাবার পর উনার আলীশান একাধিক বাড়ি কিংবা ব্যাংক ব্যালেন্স ছিল না। তাই বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে হলে তার মত দেশের জন্য কাজ করতে হবে। সমাজকে পরিবর্তন করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবাই সচেতন থাকলে দেশ এগিয়ে যাবেই।

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। জনগণ ও স্মার্ট হয়েছে। নিজের বিবেককে জাগ্রত করে দুর্নীতিমুক্ত থেকেই সবাই কাজ করতে হবে।’

তিনি সরকারী কাজ স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যেই করার আহ্বান জানান।

সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আল মুজাহিদ ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, বিশ্বম্ভরপুর উপজেলার চেয়ারম্যান সফর উদ্দিন, সুনামগঞ্জ সদর ইউএনও মৌসুমী মান্নান, শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা, জেলা তথ্য অফিসার আব্দুস ছাত্তার, সচেতন নাগরিক কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, সুনামগঞ্জ জেলা আইন জীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত