আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তির উচ্চ শিক্ষালয় প্রতিষ্ঠার ৩৪ বছর

দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তির উচ্চ শিক্ষালয় প্রতিষ্ঠার ৩৪ বছর

৩৩ বছর আগের আজকের এই দিনে দেশের জন্য ছিল একটি অন্যতম অর্জন। দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তির উচ্চ শিক্ষালয়ের যাত্রা শুরু হয়েছিল এ দিনে।

সেই থেকে গৌরব-ঐতিহ্যকে সমুন্নত রেখে ৩৪ বছরে পদার্পণ করল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা, গবেষণা আর উদ্ভাবনে রয়েছে সাফল্য-সংকট ও সম্ভাবনা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের পহেলা ফাল্গুন তিনটি বিভাগ ও ২০৫ জন শিক্ষার্থী এবং ১৩ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে শাবিপ্রবি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সাতটি অনুষদের অধীনে ২৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট মিলিয়ে ১০ হাজারেরও অধিক শিক্ষার্থী পড়ালেখা করছেন। দীর্ঘ এ পথচলায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের মাধ্যমে ভাবমূর্তি উজ্জ্বল করেই চলেছেন। দেশের গণ্ডি পেরিয়ে যার সুনাম এখন বিশ্বব্যাপী।

উদ্ভাবন ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ‘ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার-১৭’, ২০১৮ সালে ‘নাসা স্পেস চ্যালেঞ্জ অ্যাপস’ অংশ নিয়ে বেস্ট ডাটা ইউটিলাইজেশন ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন, প্রযুক্তি খাতে অবদানের জন্য ‘ডিজিটাল ক্যাম্পাস অ্যাওয়ার্ড-২০ অর্জন রয়েছে। অনেক কিছুর প্রথম এ বিশ্ববিদ্যালয়ের অর্জনের ঝুলি আরও ভরপুর।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন সমানতালে এগিয়ে যাচ্ছে। সকল উন্নয়ন কর্মকাণ্ড এখন দৃশ্যমান। চলতি বছর বিশ্বের বিভিন্ন খ্যাতিসম্পন্ন জার্নালে চার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয় অনেকদূর এগিয়ে যাবে।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত