আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পরিচ্ছন্ন স্মার্ট সিলেট নগরী গড়তে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রশংসায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

পরিচ্ছন্ন স্মার্ট সিলেট নগরী গড়তে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রশংসায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

সিলেটের উন্নয়নের সরকার সবসময় আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, সীমাবদ্ধতা স্বত্বেও সিলেটের জন্য প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করা হচ্ছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাগরদীঘিরপাড় ওয়াকওয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিলেটের উন্নয়নের সরকার সবসময় আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, সীমাবদ্ধতা স্বত্বেও সিলেটের জন্য প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একজন সঠিক লোককে লন্ডন থেকে এনে দায়িত্ব দিয়েছেন। আমাদের দেশে দায়িত্ব নিয়ে কাজ করার লোকের বড়ই অভাব, এক্ষেত্রে সিলেটের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী একজন দায়িত্বশীল মানুষ।

পরিচ্ছন্ন স্মার্ট সিলেট নগরী গড়তে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রশংসা করে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর স্মৃতিবিজরিত আধ্যাত্বিক এই নগরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আলাদা মুল্যায়ন করেন, এজন্য তিনি এবারও নির্বাচনী কার্যক্রম সিলেট থেকেই শুরু করেছেন। এই নগরীর উন্নয়নে সরকার থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

তিনি বলেন, সিসিকের নির্বাচনের পর জাতীয় নির্বাচনের কারণে স্থানীয় সরকারের অধিনে কাজগুলো বন্ধ ছিলো, মাত্র কাজ শুরু হয়েছে, এরই মধ্যে যেসব কাজ মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী অনেক কাজ হাতে নিয়েছেন। এই সরকারের আমলেই আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিলেটে ব্যাপক উন্নয়ন করা হবে।

ওয়াকওয়ে পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ও ড. একে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পেরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্‌রাহিম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সহ সিসিকের কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মন্ত্রী মো. তাজুল ইসলাম শনিবার সকাল ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেট আসেন।

এসময় তাঁকে স্বাগত জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পেরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

একই ফ্লাইটে সিলেটে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ও ড.একে আব্দুল মোমেন।

সাগরদীঘিরপাড় ওয়াকওয়ে পরিদর্শনের পরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিটি কর্পোরেশন কর্তৃক স্থাপিত অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন করেন তিনি।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জলাবদ্ধতা নিরসনে কাজিরবাজার বৈঠা খাল পরিদর্শন, নবনির্মিত কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন, লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডে সিসিকের এম.আর.এফ প্ল্যান্ট পরিদর্শন ও ফলক উন্মোচন, সিসিক পরিচালিত কুমারপাড়াস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের শুভ উদ্বোধন, আরবান রেসিলিয়েন্সের আওতায় নির্মিত নগর ভবনের ৬ষ্ঠ তলায় ইমার্জেন্সি অপারেশন সেন্টার পরিদর্শন।

সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও জলাবদ্ধতা নিরসনে গৃহিত কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান ও জালালাবাদ পার্কে সিসিক কর্তৃক আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে ওইদিন দুপুর আড়াইটায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ ময়ুরকুঞ্জ কনভেনশন হলে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।

এতে সভাপতিত্ব করবেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত