আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ইমরান এমপি

আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ইমরান এমপি

 বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট নাগরিক হতে হবে।

তিনি শুক্রবার সিলেটের একটি মিলনায়তনে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত কোম্পানীগঞ্জ উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২৩-এ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধা বৃত্তি সনদ ও সমিতির আজীবন দাতা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এডভোকেট মো. কামাল হোসেনের পরিচালনায় কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি সনদ প্রদান ও সমিতির আজীবন দাতা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল খায়ের।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইমরান আহমদ এমপি বলেন, তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্নকে বাস্তবায়িত করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। শিক্ষাকে উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে গুরুত্ব দিয়ে নিজেদের শিক্ষিত, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৩ সালে অনুষ্ঠিত পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত এসএসসি পর্যায়ের ১৮ জন শিক্ষার্থী ও এইচএসসি পর্যায়ের ১১ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও ১০ জন আজীবন দাতা সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত