আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মাদরাসা হচ্ছে ইসলামি শিক্ষার প্রাণকেন্দ্র: হুছামউদ্দিন চৌধুরী এমপি

মাদরাসা হচ্ছে ইসলামি শিক্ষার প্রাণকেন্দ্র: হুছামউদ্দিন চৌধুরী এমপি

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপি বলেছেন, মাদরাসা হচ্ছে ইসলামি শিক্ষার প্রাণকেন্দ্র। বর্তমান সরকার মাদরাসার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। মাদরাসা শিক্ষার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। জকিগঞ্জ একটি বন্যা প্রবণ এলাকা। বন্যার্ত মানুষের আশ্রয়ের জন্য এই ভবন নির্মাণ করা হয়েছে দূর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে। এতে দুর্যোগকালীন সময়ে এই এলাকার অসহায় বন্যার্ত মানুষ আশ্রয় নিতে পারবে। তিনি উন্নয়ন কর্মকা-ে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) জকিগঞ্জ কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদ্রাসায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে নব-নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম তাপাদারের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল ও প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা নাজমুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর, ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, ইছামতি কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সহ-সুপার মাওলানা আবুল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফদলুল হক সাহাদত লস্কর, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নজির আহমদ, মাওলানা মাসহুদুল হক তাপাদার, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা জুবায়েরুল হাসান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. হাবিবুর রহমান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত