আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকতে হবে: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকতে হবে: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। দেশকে এগিয়ে রাখতে হলে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। বর্তমান সরকার শিক্ষায় মেগা প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজী জছির আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে শতবর্ষ উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মাধ্যমে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এখন আমাদের দেশের শিক্ষার হার বিভিন্ন দেশের চেয়েও অনেক বেশি। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. সায়েম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সাজিদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ ও উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।

অনুষ্ঠানে হাজী জছির আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত