আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হকার উচ্ছেদে কাজ চলছে: সিসিক

হকার উচ্ছেদে কাজ চলছে: সিসিক

 ফুটপাত হকারের বিষয়টি সামনে আনেন খোদ মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গত ১৬ জানুয়ারি সিলেট মেট্রোপলিটন চেম্বারের এক সভায় তিনি দৃঢ় কন্ঠে বলেছিলেন, এক মাসের মধ্যে ফুটপাত থেকে উচ্ছদ হবে হকার। কিন্তু এক মাস পার হলেও উচ্ছেদ হয়নি হকার। তবে সিসিক জানিয়েছে, হকার উচ্ছেদে কাজ চলছে। আর অপেক্ষা নয়, রমজানের আগেই হবে ফুটপাতমুক্ত হকার।

প্রতিশ্রুতি দেয়ার পরপরই জানুয়ারি মাসের শেষ দিকে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে হকার্স নেতাদের নিয়ে বৈঠক করেন মেয়র। ওই বৈঠকে পুনর্বাসনের জন্য হকাররা দাবি করেছিলেন লালদিঘীরপাড়ের হকার মার্কেট মাঠ। এবং ওই মাঠ প্রস্তুত করে ব্যবসার উপযোগী করে দেয়ার দাবি জানান তারা।

তাদের এই দাবিকে আমলে নিয়ে লালদিঘীরপাড় হকার মার্কেটকে প্রস্তুত করতে কাজ শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। মাঠের সংস্কার কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। চলতি সপ্তাহ থেকে মাঠ সংস্কারের কাজ শুরু হতে পারে। সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, লালদিঘীরপাড় হকার মার্কেট মাঠ অধিকতর নিচু এলাকা। এজন্য মাঠকে উঁচু করতে হলে মাটি ভরাট করতে হবে।

একই সঙ্গে ওই মাঠের শেড নির্মাণ সহ গলিও প্রস্তুত করা হবে। এজন্য কাজ শুরু করা হচ্ছে। এই কাজ ২০-২৫ দিনের মধ্যে সমাপ্ত হবে। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও বলেছেন, হকারদের পুনর্বাসন করা হচ্ছে। লালদিঘীরপাড় হকার মার্কেটের মাঠকে প্রস্তুত করা হচ্ছে। রমজানের আগেই হকারদের ওই মাঠে পুনর্বাসন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে সিলেটের হকার ঐক্য পরিষদের নেতারা মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে বৈঠকের পর নতুন করে তালিকা প্রস্তুত করছেন। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে প্রায় ৩ বছর আগে হকারদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছিল। ওই সময় আরিফুল হক চৌধুরী হকারদের জন্য লালদিঘীরপাড় হকার মার্কেটের মাঠ বরাদ্দ দিয়েছিলেন। নাম দেয়া হয়েছিল ‘হলিডে মার্কেট’। পরবর্তীতে মাঠের সংস্কার করে না দেয়া এবং ক্রেতা সংকট দেখিয়ে ফের হকাররা ঐ মাঠ ছেড়ে ফুটপাথে চলে আসতে শুরু করে। ফলে আরিফুল হক চৌধুরী মেয়র থাকাকালেও সিলেটের বিদ্যমান হকার সমস্যার সমাধান করতে পারেননি। এর আগের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানও হকার উচ্ছেদের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। তখন সাবেক মেয়র কামরানের নির্দেশে হকারদের নগরের রেজিস্ট্রারি মাঠে নিয়ে গেলেও পরবর্তীতে সেখানেও থাকেননি তারা। ফের ফুটপাথ দখল করে ব্যবসা শুরু করেন হকাররা। যা এখন পর্যন্ত চলছে। তবে সিলেটের রাজপথে দিনে দিনে হকারদের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন হকার ঐক্য পরিষদের নেতারা।

সংশ্লিষ্টরা জানান, মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সময় সিলেট নগরে তালিকাভুক্ত হকার ছিল ৫শ’। পরবর্তীতে মেয়র আরিফুল হক চৌধুরীর সময় এসে এ সংখ্যা দাঁড়ায় ১৬শ’তে। এখন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে তারা ফের হকারদের তালিকা করছেন। এই তালিকায় আরও ৪শ’ হকার বেড়েছে। এখন দুই হাজার হকারকে পুনর্বাসন করতে হবে।

এ ব্যাপারে সিলেট নগর হকার ঐক্য পরিষদের সভাপতি আব্দুল রকিব সোমবার রাতে দৈনিক জালালাবাদকে জানান- দিন দিন হকার বাড়ছে। কিছু হকার পেশা বদল করেছে, কেউ বিদেশে চলে গেছে। তাই আমরা পুরনো তালিকা হালনাগাদ করছি। একই সাথে পূর্বের তালিকার সঙ্গে নতুন আরও ৪শ’ হকার যোগ হচ্ছে। মেয়রের নির্দেশে এই হালনাগাদ তালিকা তৈরী হচ্ছে। লালদিঘীরপাড় হকার মার্কেটের মাঠে সবার স্থান হয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা। এর বাইরে আর কোন হকারকে ফুটপাতে বসতে দেয়া হবেনা।

তিনি আরো বলেন, হকার এবং ফুটপাত সমস্যা নিয়ে আমরাও বিব্রত। কিন্তু এতো হকার যাবে কোথায়। তাই আমরা এবার জোর দিয়ে বলেছি লালদিঘীরপাড় মার্কেটের মাঠ পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে আর কোন হকারকে নগরীর কোন ফুটপাতে বসতে দিবোনা। সিটি কর্পোরেশন ও প্রশাসনের পাশাপাশি আমাদের তত্তাবধানেও হকার উচ্ছেদ অভিযান চলবে। আমরা আশা করছি রমজানের আগেই লালদিঘীর পাড় মাঠ প্রস্তুত হয়ে যাবে। নগরী হকার মুক্ত হবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত