আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহিদমিনার

ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহিদমিনার

রক্তস্নাত আন্দোলনে অর্জিত হয়েছিল আমাদের মাতৃভাষা বাংলা। সালাম, বরকত, রফিক জব্বার, শফিউরসহ নাম না অনেক শহীদদের মহান ত্যাগ এই ভাষার জন্য। যে ভাষায় আমরা কথা বলতে শিখেছি।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতির সেই বীর সন্তানদের শ্রদ্ধাভরে সম্মান প্রদর্শন ও ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে সিলেটের মানুষ।

রাত ১২টা ০১ মিনিটে অর্থাৎ অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদমিনার বাস্তবায়ন পরিষদের মাধ্যমে সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের কর্মসূচি শুরু হয়। প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল হাতে শ্রদ্ধা নিবেদন করে। একে একে শ্রদ্ধার ফুলে ভরে উঠে শহীদ বেদী।

এসময় শ্রদ্ধা নিবেদন করেন, সিলেট কেন্দ্রীয় শহিদমিনার বাস্তবায়ন পরিষদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী-এনডিসি, সিলেট রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ সিভিল ও পুলিশ প্রশাসনের প্রধানগণ।

এরপর সূর্যোদয়ের সাথে সাথে নগরীর সারদা হল থেকে প্রভাতফেরীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনের কর্মসূচি শুরু হয়। সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে প্রভাতফেরিতে সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। সকালে মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদমিনার ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। দিনভর চলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন পর্ব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত