আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বাংলাদেশ পুলিশ পদক পাচ্ছেন পুলিশ সুপার ছাইদুল হাসান

বাংলাদেশ পুলিশ পদক পাচ্ছেন পুলিশ সুপার ছাইদুল হাসান

সততার সঙ্গে অপরাধ দমনের জন্য আবারও বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পেলেন হবিগঞ্জ জেলার কৃতি সন্তান ও চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান।

গত দেড় বছরে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রসংশনীয় আবদানের জন্য তাঁকে এই পদক দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবায় মনোনীত করে একটি প্রজ্ঞাপন জারী করেছে।

ছাইদুল হাসান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার মরহুম শিক্ষানুরাগী খুর্শেদ আলী ও তাহেরা খাতুনের দ্বিতীয় সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি মেঝ।

তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারি পুলিশ সুপার পদে নিযুক্ত হয়েছিলেন। পরে পুলিশ সদর দপ্তরে সহকারি মহাপরিদর্শকের (এআইজি) পদ থেকে সর্বশেষ চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হন। কর্মজীবনে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন ভাল কাজের স্বীকৃতিস্বরূপ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত