আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

সৃজন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সৃজন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সুনামগঞ্জের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সৃজন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রোববার বিদ্যালয় প্রাঙ্গণে দুইদিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জাকিয়া নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশীদ, সৃজন বিদ্যাপীঠের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, সিনিয়র শিক্ষক মোত্তাকীন রহমান চৌধুরী, দেওয়ান গিয়াস চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক রীনা ঘোষ, তানজিম তানিম হাসান, পারভিন নেছা বেগম, স্বপ্না রাণী সরকার, রীমা তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, শিশুদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সুযোগ দিতে হবে। খেলাধুলায় সবাই প্রথম হতে পারবে না, তবে সবাই অংশগ্রহণ করতে পারবে এটাই বড় কথা। এতে তাদের মধ্যে সুপ্তপ্রতিভা বিকাশের সুযোগ পাবে।

এসময় বক্তারা অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, বিকেলে খেলাধুলা, ছুটির দিনে শিশুদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে। এতে শিশুদের মস্তিষ্ক সুস্থ থাকে। বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। নিজের সন্তানকে তার মেধা অনুযায়ী যার করতে ভালো লাগে তাই করতে দিতে হবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত