আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দ্য গার্ডিয়ান অর্ফানেজ ভিলেজ

দ্য গার্ডিয়ান অর্ফানেজ ভিলেজ

সিলেট নগরী থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়া গ্রাম। ওই গ্রামের প্রত্যন্ত একটি এলাকায় গড়ে তোলা হয়েছে একটি প্রকল্প। নাম দেওয়া হয়েছে দ্য গার্ডিয়ান অর্ফানেজ ভিলেজ।

শতাধিক অনাথ শিক্ষার্থীকে সেখান থেকে হাতে কলমে দেওয়া হবে শিক্ষা। পুরোপুরি স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাদেরকে দেখাশোনা করবে সেবামূলক সংস্থা কমিউনিটি এগেইনেস্ট পভার্টি-ক্যাপ ফাউন্ডেশন।

রোববার (৩ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হয়। আগামী ডিসেম্বর থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

ছালিয়া গ্রামের ভেতর আঁকাবাঁকা সড়ক পেরিয়ে অর্ফানেজ ভিলেজ। উপর থেকে দেখলে মনে হবে ছোট ছোট লাল কুটির। কোথাও চলছে নির্মাণ কাজ আবার কোন কোন কুটিরের কাজ সম্পন্ন হয়েছে। ভেতরে প্রবেশ করার পর আরও মনোমুগ্ধকর লাগবে। সবকিছু পরিপাটি করে তৈরি করা হয়েছে। শত অনাথ শিক্ষার্থী অনায়াসে যেন থাকতে পারে সেজন্য প্রায় ৭ একর জমির উপর গড়ে তোলা হয়েছে এই গ্রামটি।

রোববার দুপুরে অনাথ গ্রামের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ. কে আব্দুল মোমেন। তিনি তাদের কর্মকাণ্ড দেখে অভিভূত হয়ে পড়েন। দেশের প্রতি ব্রিটিশ কিছু তরুণের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান। বঙ্গবন্ধুর প্রকৃত সোনার বাংলা গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


শিক্ষা জীবন শেষে তারা যেন কারো মুখাপেক্ষী না হন সেজন্যই দীর্ঘমেয়াদী ফাউন্ডেশনের এই প্রকল্প।

অনাথ শিশুদের থাকার জন্য তৈরি করা হয়েছে নান্দনিক রুম। নির্মাণ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, টেকনিক্যাল কলেজ, লাইব্রেরি, খেলার মাঠ ও মসজিদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত