আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিএফএফ-সমকাল বিতর্কে বর্ডার গার্ড পাবলিক স্কুল চ্যাম্পিয়ন

বিএফএফ-সমকাল বিতর্কে বর্ডার গার্ড পাবলিক স্কুল চ্যাম্পিয়ন

বিএফএফ-সমকাল ১০ম জাতীয় বিজ্ঞান উৎসব সিলেট জেলা পর্ব সোমবার সম্পন্ন হয়েছে। সিলেট সরকারি অগ্রগামি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত বিতর্ক উৎসবে জেলা পর্যায়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ। রানার্স আপ হয়েছে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন রানার্সআপ দলের দলনেতা ফাহিমা সুলতানা। উৎসবের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য দেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় তিনি বলেন, সমকাল স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলার যে কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। বিজ্ঞানকে এগিয়ে নিতে এর চর্চা করা ছাড়া বিকল্প নেই।

সমকাল সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানীর সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলুর পরিচালনায় পুরস্কার বিতরণীকালে বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক কবির খান, অগ্রগামি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেপি বেগম, বর্ডার গার্ড স্কুলের শিক্ষক গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য দেন সুহৃদ তামিম রহমান চৌধুরী।

উৎসবে বিচারকের দায়িত্বে ছিলেন শাবি ডিবেটিং সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক চৈতি দাস শাবি ডিবেটিং সোসাইটির বাংলা বিতর্ক সমন্বয়ক দীপ্ত দেব ও শাবি ডিবেটিং সোসাইটির সহকারি প্রকাশনা সম্পাদক মহুয়া মৃন্ময়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশ সিলেটের উপদেষ্টা আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, সুহৃদ এহসান মাজিদ সাদি, আমিনুল ইসলাম সোহেল, মুনিরা রহমানী মাহা, কামরুল ইসলাম প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত