আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মাতৃদুগ্ধের উপকারিতা বিষয়ক কর্মশালা

মাতৃদুগ্ধের উপকারিতা বিষয়ক কর্মশালা

মৌলভীবাজারের কুলাউড়ায় মায়ের দুধের উপকারিতা ও গুড়া দুধের অপকারীতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টির আয়োজনে কর্মশালায় মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও এর বিধিমালা ২০১৭ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জাকির হোসেনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।

কর্মশালায় বক্তারা আইন বাস্তবায়নের পাশাপাশি মাতৃদুগ্ধের বিকল্প নেই উল্লেখ করে বলেন, মাতৃদুগ্ধ শিশুর সুষম খাদ্য, সর্বোচ্চ শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ নিশ্চিত করে পরিবারকে আর্থিকভাবে সাশ্রয়ী করে। এ ছাড়া রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মাতৃদুগ্ধ নবজাতকের মৃত্যুঝুঁকি হ্রাস ও পুষ্টির চাহিদা পূরণ করে। তাই মায়ের দুধের উপকারিতা ও গুড়া দুধের অপকারীতা বিষয়ে সমাজের সবাইকে সচেতন করতে হবে।

কর্মশালায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, এমওএমসিএইচ (এফপি) ডা. সুলতান আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভুঁইয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোহসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংবাদিক মিন্টু দেশোয়ারা, মো. ময়নুল হক পবন, মো. মাহফুজুর রহমান প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত