আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সড়ক দুর্ঘটনায় ঘাতক ট্রাক্টর চালক গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় ঘাতক ট্রাক্টর চালক গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে একমাস আগে সংগঠিত সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক্টর চালককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৯, সিলেট এর একটি দল জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টরের চালক আসামি জুবায়ের আহমদ (২৫)কে গ্রেপ্তার করে। তার পিতার নাম আব্দুল মতিন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট-সিলেট আঞ্চলিক মহাসড়কের বড় ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে একটি সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশাতে থাকা পাঁচজন যাত্রী ও চালকসহ সবাই গুরুতর আহত হয়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত আনুমানিক সাড়ে ৮টায় আহত নজরুল ইসলাম (৫০) এবং রাত ১০টায় আহত জসির উদ্দিন (৬৫)কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃত নজরুল ইসলামের ছেলে বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৬/৩৫, তারিখঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ)।

এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯, সিলেট এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। সর্বশেষ আসামি জুবায়ের আহমদকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত