আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

ওসমানীনগরে চাচির হাতে ভাতিজী খুন

ওসমানীনগরে চাচির হাতে ভাতিজী খুন

বাবার ফুফাতো ভাইয়ের স্ত্রী আসমা বেগম বিষপান করিয়ে হত্যা করেছে কিশোরী মাছুমাকে।মৃত্যুর পূর্বে কিশোরী মাছুমা জানিয়ে গেলো এরকম ভয়ঙ্কর তথ্য।

এই কিশোরী ওসমানীনগর উপজেলার ধনপুর গ্রামের আব্দুল কালামের মেয়ে ও স্থানীয় মাজার বাজার হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের বাবা আব্দুল কালাম জানান, মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে তার মেয়ে মাছুমা পাশের বাড়ি তার ফুফাতো ভাইয়ের মৃত আব্দুল কাদিরের স্ত্রী আসমা বেগমের ঘরে যায়। তখন আসমা তার পুত্রবধূ জাহাঙ্গীরের স্ত্রী নিপা বেগমের সামনে আমার মেয়েকে শরবত পান করায়। বিষপান করানোর ঘটনাটি দেখেছেন নিপাও। বাড়িতে ফিরে তার মেয়ে সবুজ বর্ণের বমি করে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৭টায় মাছুমা মারা যায়।

মৃত্যুর আগে মাছুমা তার স্বজনদের কাছে বলে যায়, চাচি আসমার ঘরে সে বেড়াতে যায়। সেখানে তাকে শরবতের সঙ্গে বিষপান করানো হয়েছে। বাড়ি ফেরার পর মাছুমার মা মেয়েকে সবুজ বর্ণের বমি করতে দেখে জানতে চায় কি হয়েছে। তখন সে জানায় চাচির দেওয়া শরবত পান করে অসুস্থ হয়েছে। কথা বলতে পারছে না। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাছুমা বলে যায় চাচি তাকে শরবতের সঙ্গে বিষপান করিয়েছেন।

অপরদিকে, কিশোরীর বিষপানে মৃত্যুর ঘটনায় ওসমানীনগর থানায় বেতার বার্তা পাঠায় কোতোয়ালি পুলিশ। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক খতিয়ে দেখতে উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিনকে দায়িত্ব দেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের স্বজনদের থানায় আসতে বলেন। 

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত