আপডেট :

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

        একসঙ্গে বৃষ্টি, বন্যা ও তুষারপাতের আশঙ্কা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্যোগের পূর্বাভাস

        চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার ল্যান্ডফিলে গ্যাস বিস্ফোরণ, ক্ষতিগ্রস্তদের হোটেল ও এয়ার পিউরিফায়ার দেবে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        গ্র্যামি ২০২৭-এ নারী শিল্পীদের দাপট, সাতটি করে মনোনয়ন পেলেন চার তারকা

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

শ্রমজীবী মানুষদের সাথে সিসিক মেয়রের ইফতার

শ্রমজীবী মানুষদের সাথে সিসিক মেয়রের ইফতার

সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে খেটে খাওয়া গরীব অসহায় ও শ্রমজীবী ও গণমানুষের সাথে ইফতার করলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনেয়ারুজ্জামান চৌধুরী।

রবিবার (২৪ মার্চ) ১৩ রমজান রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী এই ইফতারের আয়োজন করা হয়।

এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘রহমত, বরকত আর নাযাতের বার্তা নিয়ে আবারো এলো পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসেই আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেন। তাই এ মাসটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষে মানুষে বিভেদ ভুলিয়ে দেয়ার মাস মাহে রমজান। সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মাহি উদ্দিন আহমদ সেলিম এর উদ্যোগে রমজানের প্রথম দিন থেকে ইফতারের যে উদ্যোগ তা সত্যিই প্রশংসনীয়। আমি খেটে খাওয়া গরীব অসহায় ও শ্রমজীবী ও গণমানুষের সাথে ইফতার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহিদুল ইসলাম শাহীন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী। এছাড়াও পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, ক্রীড়া ব্যক্তিত্ব, ছাত্রনেতা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত