আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

বৈধভাবে বিদেশ যাওয়ার পরামর্শ প্রতিমন্ত্রীর

বৈধভাবে বিদেশ যাওয়ার পরামর্শ প্রতিমন্ত্রীর

সরকার দেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। নতুন নতুন সরঞ্জাম এনে উন্নত ট্রেনিং করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

তিনি সোমবার (২৫ মার্চ) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে জব ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, দক্ষতা অর্জন করে বৈধভাবে বিদেশে গেলে অনেক সুযোগ সুবিধা মিলবে; তেমনি অবৈধভাবে গেলে অসুবিধা হবে। নিয়ম মেনে বিদেশে গিয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী কর্মীদের প্রতি অনুরোধ করেন তিনি।

এবছর প্রথমবারের মতো বিদেশে কর্মী নিয়োগে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এতে করে সরাসরি দক্ষ কর্মীরা বিদেশে ভালো চাকুরীর সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এর আওতা আরও বাড়ানো হবে।

সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রিন্সিপাল শেখ নাহিদ নিয়াজের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) আবু সুুফিয়ান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, গ্রীণ আইকন ওভারসিজ সেন্টারের এমডি চৌধুরী মোহাম্মদ আলী প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত