আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

নব প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে: মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন

নব প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে: মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, ২৬ শে মার্চ বাঙালি জাতির একটি অবিস্মরণীয় দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং তাঁর নেতৃত্বে আমরা স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার প্রকৃত ইতিহাস এখনো অনেকেই জানে না। নব প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধরতে হবে। স্বাধীনতার ইতিহাস নিয়ে চর্চা করতে হবে। মহান স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে হবে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৩টায় হোটেল নির্ভানা ইনের হলরুমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনায় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করতে বারবার অপচেষ্টা ও ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি সংগঠনের সকল নেতা-কর্মীবৃন্দ উপস্থিত হওয়ায় সবাইকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।

আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে ১১টায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত