হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু
বিজিবির ইফতার,ও খাদ্যসামগ্রী বিতরণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন-৪৮ ও জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ এর পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকার ৮ শতাধিক দুঃস্থ ও বিপন্ন মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় সিলেটের আখালিয়া ও টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব ইফতার, রাতের খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সেক্টর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম, পিএসসি ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, বিজিওম, পিএসসি (ইঞ্জিনিয়ার্স) এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি সহ বিজিবির কর্মকর্তাবৃন্দ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন