আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক আব্দুস সামাদ

দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক আব্দুস সামাদ

ছবিঃ এলএবাংলাটাইমস

আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনায় গরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা।

বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে প্রত্যক্ষ করে দেখা গেছে, দক্ষিণ সুরমা উপজেলায় আলোচনার শীর্ষে রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস সামাদ।

আব্দুস সামাদ ছাত্রজীবনে ছিলেন একজন মেধাবী ছাত্রনেতা। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে প্রকাশিত জনপ্রিয় নিউজ পোর্টাল এলএ বাংলা টাইমস এর সিইও ও প্রকাশক হিসেবেও সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন।

আগামী মার্চ থেকে কয়েক ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন, এমন ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ঘোষণার পরপরই সিলেটের অন্যান্য নির্বাচনী এলাকার প্রার্থীসহ দক্ষিণ সুরমা উপজেলার প্রার্থীরা ব্যস্ত রয়েছেন নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে। তবে গোটা উপজেলা জুড়েই প্রচার প্রচারণা ও জনমুখে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন আব্দুস সামাদ ।

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামাদ ছাত্রজীবন থেকেই সমাজসেবার সাথে যুক্ত। এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে আব্দুস সামাদের ভুমিকা এবং অবদান সর্বাগ্রে থাকে। বিশেষ করে করোনাকালীন সময় দেশ-বিদেশে মানুষের সেবায় তিনি যেভাবে নিজেকে নিয়োজিত রাখেন, তা অভূতপূর্ব। নিজ অবস্থান থেকে সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে একজন নিখাদ সমাজসেবী হিসেবে আব্দুস সামাদ এলাকাবাসীর প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছেন।

ইতোমধ্যে দক্ষিণ সুরমা উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার-প্রচারণা শুরু করেছেন তিনি। গত শুক্রবার থেকে ধারাবাহিক জনসংযোগে ইতোমধ্যে তার সাথে যুক্ত হয়ে প্রচারণায় নেমেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

নির্বাচনী এলাকার সাধারণ ভোটাররা জানান, প্রচার-প্রচারণায় এখন পর্যন্ত এগিয়ে আছেন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নতুন মুখ- যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও মিডিয়া ব্যক্তিত্ত্ব আব্দুস সামাদ।

পুরোদমে প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত আব্দুস সামাদ বলেন, ‘সমাজসেবা করতে হলে ভালো মানুষদের একতাবদ্ধ হতে হয়, পাশাপাশি সামাজিক কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। সমমনমানসিকতা সম্পন্ন ভালো মানুষদের নিয়ে সুন্দর সমাজ গঠন সম্ভব এবং এই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি’।

উপজেলাবাসীর সক্রিয় সহযোগিতা ও সমর্থন কামনা করে তিনি আরও বলেন, ‘দল-মত নির্বিশেষে দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন নিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতা পেলে এই উপজেলাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তর করতে পারবো ইনশাআল্লাহ’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত