আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

নবীন ও প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন

নবীন ও প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন

নবীন ও প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব ২০২৪।

এতে সভাপতিত্ব করেন কবি আরিফ মঈনুদ্দীন। শতাধীক কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানে ছিল আলোচনা, স্বরচিত লেখাপাঠ, পুঁথিপাঠের আসর, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা ও নারায়ণগঞ্জ সাহিত্য সম্মাননা প্রদান।

অনুষ্ঠানে সিলেটের মৌলভীবাজার জেলার কৃতিসন্তান আজিজুল ড. আম্বিয়া লেখক ও গবেষক হিসেবে অর্জন করেছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা। ছোটবেলা থেকে লেখালেখির হাতেখড়ি হলেও দেশপ্রেম, রাজনৈতিক ও মানবিক চেতনাবোধ থেকে বর্তমানে নিরন্তর লিখে যাচ্ছেন আজিজুল আম্বিয়া। তিনি সাহিত্য ও সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজও করে যাচ্ছেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষি পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখেন। পেশাগত জীবনে লন্ডন প্রবাসী হয়েও দেশমাতৃকার ভালবাসায় বাংলাভাষার কলম সৈনিক হিসেবে নিরলস লিখে যাচ্ছেন কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস ইত্যাদি।

আজিজুল আম্বিয়া একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হয়েও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি, প্রকৃতি, খাল-বিল-হাওরের মাঝেই যেন তাঁর মন ও মানসের বিচরণ সবর্দা। আজিজুল আম্বিয়া একাদারে একজন সমাজসেবক, শিক্ষানুরাগী, সাংবাদিক, কবি, গল্পকার, প্রাবন্ধিক, গবেষক ও কলাম লেখক। ইতোপূর্বে সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্মীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় সাহিত্য সম্মাননাসহ দেশে বিদেশে অনেক সম্মাননা ও পুরস্কার। তিনি সমধারা, সৈয়দ মুজতবা আলী পুরস্কার, জাতীয় সাহিত্য উৎসব-২৩ এবং বাংলাদেশ-ভারত মৈত্রী পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তারই ধারাবাহিকতায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব থেকে অর্জন করেছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা।

শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এসএম শামীম আকতার। অনুষ্ঠান উদ্বোধক করেন দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম। প্রধান বক্তা ছিলেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশের আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি।

আরিফ মঈনুদ্দিনের হাত থেকে আজিজুল আম্বিয়ার পক্ষে সম্মাননাটি নেন শিবির আহমেদ লিটন। এ সময় উপস্থিত ছিলেন কবি এসএ শামীম, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক চাষি। বক্তব্য দেন কাব্যকথা কুমিল্লা জেলার সভাপতি কবি আবদুল কাউয়ূম, ফরিদপুর জেলার সভাপতি কবি রোকন উদ্দিন, মুন্সিগঞ্জ জেলান সভাপতি কবি যাকির সাইদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত