আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিয়ানীবাজারে অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৭ আসামী গ্রেফতার

বিয়ানীবাজারে অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৭ আসামী গ্রেফতার

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানা পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশনায় ১০ পিস ইয়াবাসহ দুবাগের জামিল হোসেন (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর দুবাগের মৃত নাজিম মিয়ার ছেলে। এছাড়াও পৃথক মামলায় সাজা পরোয়ানাভূক্ত আসামী ফয়সল আহমদ (৩৪) কে গ্রেফতার করে পুলিশ। তিনি খশির আব্দুল্লাহপুর এলাকার মৃত হাজী জমির উদ্দিনের ছেলে। অপর অভিযানে উত্তর দুবাগের লুতু মিয়া (২৮) ও শাকিল মিয়া (১৯) এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী বারইগ্রামের আফতাব আলীর ছেলে রায়হান (৩০), বাহাদুরপুর বাউটুলী এলাকার আকল আলীর ছেলে বলাই হোসেন (৩৫), দক্ষিণ পাড়িয়াবহরের আমীন আলীর ছেলে বুরহান উদ্দিন (৪০) কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এ অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ উজ্জামান।

অভিযানে নেতৃত্ব দেন এসআই সৌরভ সাহা, এসআই নাজমুল হক মামুন, এসআই আশরাফুল সিকদার, এএসআই রিপন মিয়া, এএসআই মোজাম্মেল হক।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত