আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সিলেটের গরম: ৩৭ ডিগ্রি পার, শনিবারের আবহাওয়া

সিলেটের গরম: ৩৭ ডিগ্রি পার, শনিবারের আবহাওয়া

৩৭ ডিগ্রি সেলসিয়াসে সিলেট এখন এক অগ্নিকুণ্ড! উত্তপ্ত কড়াইয়ের মতো অবস্থা। সারাদি প্রচণ্ড অস্বস্তিতে কেটেছে নগরবাসীর। এমনকি গ্রামে-গঞ্জেও অবস্থা ছিল শোচনীয়।

 


শুক্রবার ছুটির দিন। দিনটিতে এমনিতে শহর অনেকটা ফাঁকা থাকে। তবে আজ সারাদিন যেনো একটু বেশী ফাঁকা ছিল। পাড়-মহল্লায় একটু স্বস্তির খোঁজে বসে গরম নিয়ে গবেষণায় কেটেছে অনেকের সময়। কারো কারো হতে ছিল হাতপাখা। তবে কিছুটা বাতাস ছিল বলে রক্ষে।

 

শুক্রবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

শুক্রবারও সিলেট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও কোথাও এক ফোটা বৃষ্টিও ঝরেনি। এ অবস্থায় শনিবারের আবহা পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার বজ্রসহ ভারি বৃষ্টিরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

 

আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয়েছে আবহওয়া পূর্বাভাসে।

শেয়ার করুন

পাঠকের মতামত