আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

প্রকাশ্যে কলেজ ছাত্রীকে কুপানো কে এই বদরুল?

প্রকাশ্যে কলেজ ছাত্রীকে কুপানো কে এই বদরুল?

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের হামলাকারী শাবি ছাত্রলীগনেতা বদরুল আলমের বিরুদ্ধে হলে ভাঙচুর ও লুটপাটসহ নানা অভিযোগ পাওয়া গেছে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভর্তির পর থেকেই বেপরোয়াভাবে চলাফেরা শুরু করেন। বেপরোয়া চলাফেরার কারণেই মূলত তার উত্থান। তিনি ক্যাম্পাসে উগ্র মেজাজী হিসেবে পরিচিত।

শাবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চেচানবাজারের সোনাইগাতি গ্রামের সৌদি প্রবাসী সাইদুর রহমানের ৪ ছেলে ও এক মেয়ের মধ্যে বদরুল দ্বিতীয়। পারিবারিক স্বচ্ছলতা তেমন নেই। ২০১১ সালে তার বাবা সাইদুর রহমান দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েন। দিশেহারা পরিবারের হাল ধরেন বদরুলের বড় ভাই। তিনি পেশায় দর্জি ব্যবসায়ী। পরিবারের মেধাবী সন্তান হিসেবে বদরুল মূল্যায়িত হওয়ায় তাকে ঘিরে স্বপ্ন দেখতে থাকেন পরিবারের সদস্যরা। তার ছোট ভাই কৃষি কাজ করে। ছোট বোন ও আরেক ছোট ভাই লেখাপড়া করছে। এলাকায় তেমন একটা পরিচিতি ছিল না বদরুলের। শাবি ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে সে নিজেকে পরিচিত করতে এলাকায় রাজনৈতিক সহযোগীদের নিয়ে যাতায়াত করত।

এ ছাড়া অনার্স শেষ করে পরিবারের হাল ধরতে তিনি আলহাজ আয়াজুর রহমান স্কুলে শিক্ষকতা শুরু করেন।

ছাতকের নতুনবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের ছাত্র হিসেবে অনার্স শেষ করে। তিনি শাবি ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

শবি সূত্রে আরো জানা গেছে, বছর চারেক আগে শাবির হলে দলবল নিয়ে হামলা চালায় বদরুল। এ সময় কয়েকটি কক্ষে ভাঙচুর ও লুটপাট চালায়। এর জের ধরে ২০১২ সালের ১৬ জানুয়ারি সদর উপজেলার জাঙ্গাইল এলাকায় তার ওপর হামলা হয়। হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে ধীরে ধীরে নেতা বনে যান বদরুল। শাবি ছাত্রলীগ নেতা হওয়ায় তিনি চলাফেরায় আরো বেপরোয়া হয়ে ওঠেন। কেউ তার বিরুদ্ধাচরণ করলেই তাকে মারধর করতেন।

সর্বশেষ গতকাল সোমবার বিকেলে এমসি কলেজ মসজিদের পেছনে সরকারি মহিলা কলেজের অনার্সের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বদরুল। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ এবং হামলাকারীকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।

শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ জানান, বদরুল আলম শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি ২০০৮-০৯ সেশনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। মহিলা কলেজের ছাত্রীকে কোপানোর ঘটনায় বদরুল আলমের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আহত কলেজছাত্রীর ভাই নূর আহমদ জানান, বদরুল একজন সন্ত্রাসী। সে বিভিন্ন সময়ে তার বোনকে উত্ত্যক্ত করত। খাদিজা প্রতিবাদ করায়ই সে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক শাবির এক ছাত্র জানান, বদরুল শাবিতে ভর্তির পর সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামের সৌদি আরব প্রবাসী মাসুক মিয়ার বাড়িতে লজিং মাস্টার হিসেবে উঠেন। এর আগে কলেজে থাকাকালীন সময় থেকেই খাদিজা আক্তার নার্গিসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

দীর্ঘ ৬ বছর তারা প্রেম করে। সম্প্রতি তাদের সম্পর্কে ভাঙ্গন দেখা দেয়। খাদিজা আক্তার নার্গিস এড়িয়ে চলতে শুরু করে বদরুলকে। এ নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্যও ছিলো। গত ২৫ আগস্ট বদরুল আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। এতে উল্লেখ করে, ‘হৃদয়ের পার্লামেন্টে আজ স্পিকার নেই। মনের জনসভায় নেই কোনো বক্তা। অন্তরে হরতাল ডেকেছে বিরোধীদল। ভালবাসার ভোটকেন্দ্রে একটিমাত্র ভোট পেয়েছিলাম; তাও আবার জাল। হায়রে কপাল।’ ৩১ আগস্ট আরেকটি স্ট্যাটাসে ‘দূরে সরে গেছ, তাতে কী/ দু’জনে এক আকাশের নিচেই তো আছি’ উল্লেখ করে সে।

এদিকে বদরুল আলম সম্পর্কে অনুসন্ধানে জানা গেছে, অনেকটা উগ্র মেজাজি ছিল সে। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে, বেপরোয়াভাবে চলাফেরা করত। তার বিরুদ্ধাচরণ করলেই মারধোর করতো সে। বছর চারেক আগে শাবির হলে দলবল নিয়ে হামলা করে বদরুল। এ সময় সে কয়েকটি কক্ষে ভাংচুর ও লুটপাট চালায়। এর জের ধরে ২০১২ সালের ১৬ জানুয়ারি সদর উপজেলার জাঙ্গাইল এলাকায় তার উপর হামলা হয়। ওই সময় ছাত্রলীগ দাবি করেছিল, শিবির নেতাকর্মীরা বদরুলকে কুপিয়েছে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত