আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিল্পপতি রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদন্ড

শিল্পপতি রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদন্ড

মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় (১১৪৬/০৫) সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের ১৪ বছরের কারাদন্ড হয়েছে। সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো বৃহস্পতিবার পৃথক চারটি ধারায় তাদেরকে এ সাজা দেন।
আদালতের আদেশে বলা হয়, আসামী রাগীব আলী ও আব্দুল হাই এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আনীত দন্ডবিধি ৪৬৬/৪৬৮/৪৭১/৪২০ ও ৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে দন্ডবিধির ৪৬৬ ধারায় ৬ বছরের সশ্রম কারাদন্ডসহ দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডে দন্ডিত করা হলো। দন্ডবিধির ৪৬৮ ধারায় তাদের প্রত্যেককে ৬ বছরের সশ্রম কারাদন্ডসহ দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড এবং দন্ডবিধির ৪২০ ধারা এবং ৪৭১ ধারায় তাদেরকে আরো এক বছর করে কারাদন্ড প্রদান করা হলো।

আদালতের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চারটি ধারার সাজাই এক সাথে চলবে। এ জন্য রাগীব আলী ও তার ছেলেকে সর্বোচ্চ সাজা ৬ বছর জেল খাটতে হবে।
সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ আদালত চত্বরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, পৃথক চারটি ধারায় রাগীব আলীর সব মিলিয়ে ১৪ বছরের কারাদন্ড হয়েছে।
২০১৬ সালের ১০ জুলাই তারাপুর চা বাগান লিজের ক্ষেত্রে স্বাক্ষর জালিয়াতির মামলাটির চার্জশিট দাখিল পিবিআই(পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। এ মামলার চার্জশিটে অভিযুক্ত করা রাগীব আলী ও তার পুত্র আবদুল হাইকে। চার্জ গঠনের পর মাত্র ১১ কার্যদিবসে মামলাটির কার্যক্রম শেষ হয়। মোট ১৪ জন স্বাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ করা হয় ১১ জনের। এছাড়া, রাগীব আলীর পক্ষে আরো ২ জন সাফাই সাক্ষ্য দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত