আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইলিয়াস পন্থিদের বাধাঁরমুখে টুলটিকর ইউনিয়ন বিএনপির সম্মেলন পন্ড

উপজেলা বিএনপির আহবায়ক মিলু চৌধুরী দুই ঘন্টা অবরুদ্ধ


ইলিয়াস পন্থিদের বাধাঁর মুখে টুলটিকর ইউনিয়ন বিএনপির সম্মেলন পন্ড হয়ে গেছে। উপজেলা বিএনপির আহবায়ক মিলু চৌধুরী দুই ঘন্টা অবরুদ্ধ ।প্রতক্ষ্যদর্শী সুত্র  জানায়, শুক্রবার বিকেল তিনটার সময় ছাত্রদল নেতা মঈনুল ইসলাম রিপনের বাসার সম্মুখের মাঠে ৫ নং টুলটিকর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা ছিলো। এই সম্মেলনের আয়োজক ছিলো শমশের অনুসারী নেতাকর্মীরা। তার চুপিসারে এই সম্মেলন করার চেষ্ঠা করছিলো। কিন্তু এর আগে থেকে ইলিয়াস পন্থি নেতাকর্মীরা পুরো বালুচরে পাহাড়া বসায় যাতে শমশের অনুসারী কোন নেতাকর্মীরা বালুচরে প্রবেশ করতে না পারে। তাদের অগোচরে উপজেলা বিএনপির আহবায়ক মিলু চৌধুরী সম্মেলনস্থলে যাওয়ার চেষ্ঠা করলে ইলিয়াস পন্থি নেতাকর্মী তাকে ঘিরে ধরে।  এ সময় তিনি সম্মেলনস্থলে না গিয়ে সাবেক চেয়ারম্যান শেখ মনির উদ্দিনের বাসায় অবস্থান করেন। পুরো বালুচর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। উত্তেজনার এক পর্যায়ে বালুচর এলাকায় শাহপরান থানার পুলিশ উপস্থিত হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় । যার ফলে তেমন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এদিকে অবরুদ্ধ উপজেলা বিএনপির সভাপতিকে ইলিয়াস পন্থি নেতাকর্মীরা টুলটিকর ইউনিয়ন বিএনপির বর্তমান অবস্থা তুলে ধরেন। ত্যাগী নেতাকর্মীরা যারা সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছেন তাদের কথা তুলে ধরেন। এ সময় তিনি ক্ষুব্ধ ইলিয়াস পন্থি নেতাকর্মীদের আশ্বস্থ্য করেন উভয় পক্ষের মতামতের ভিত্তিতে একটি গ্রহনযোগ্য কমিটি দেয়া হবে।

এবং  শমশের অনুসারীদের এক তরফা এই সম্মেলনে তাকে যেতে বারন করেন। প্রায় দুই ঘন্টা তিনি এই ক্ষাসায় অবরুদ্ধ থাকেন। যার ফলে নির্ধারিত সম্মেলন আর হয়নি বলে টুলটিকর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান।

এ ব্যাপারে মিডিয়া কে টুলটিকর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং সদর উপজেলা বিএনপির  আহবায়ক কমিটির সদস্য কাজী মুহিবুর রহমান জানান, জনবিচ্ছিন্ন গুটিকয়েক  নেতাকর্মী যাদের সাথে টুলটিকর ইউনিয়নের সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই তাদের দিয়ে সম্মেলন আয়োজনের চেষ্ঠা তৃনমূল বিএনপির নেতাকর্মীরা পন্ড করে দিয়েছে। এবং উপজেলা বিএনপির আহবায়ক মিলু চৌধুরী বুঝতে পেরেছেন টুলটিকর বিএনপির সম্মেলন বা কমিটি তৃনমূল বিএনপির অসংখ্য নেতাকর্মীদের বাইরে করা সম্ভব নয়। তিনি আমাদের কথা দিয়েছেন সবাই কে একটি গ্রহনযোগ্য কমিটি দিবেন। এর ব্যাতায় হলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তা মানবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত