আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সেনা কর্মকর্তাকে ছুরিকাঘাতের মামলায় সিলেটে ৬ ছাত্রলীগ কর্মীর কারাদণ্ড

সেনা কর্মকর্তাকে ছুরিকাঘাতের মামলায় সিলেটে ৬ ছাত্রলীগ কর্মীর কারাদণ্ড

সিলেটে এক সেনা কর্মকর্তাকে ছুরিকাঘাত করে গাড়ি ভাঙচুর করার অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় সিলেট মহানগর ছাত্রলীগের ছয়জন কর্মীকে চার বছর করে কারা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

কারাদণ্ড পাওয়া ছয়জন হলেন-হাসান শাহরিয়ার ওরফে রফি, সাফকাত হোসেন ওরফে শুভ, কাজি মাকসুদ আহমদ, ভানুলাল দাশ, সাইদুল ইসলাম ও সমীরণ চৌধুরী ওরফে সৌরভ। জুয়েল ও পাভেল নামের দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন। দণ্ডিত ছয়জন সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী ছিলেন বলে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম নিশ্চিত করেছেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ছয়জনকে চার বছর করে কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং দ্রুত বিচার আইনের ৪ (২) ধারায় দণ্ডিত ছয়জনকে আরও ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ বাদীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ছয় আসামি কাঠগড়ায় ছিলেন। এরপর ছয়জনকে জেলে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের ৬ এপ্রিল রাতে সিলেট নগরের কেওয়াপাড়ার কাছে আক্রান্ত হন জালালাবাদ সেনানিবাসের স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসে কর্মরত মেজর মোস্তফা আনোয়ারুল আজিজ। তিনি স্ত্রীকে নিয়ে গাড়ি দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা গাড়ি ভাঙচুর করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে হামলাকারীরা মেজর মোস্তফাকে ছুরিকাঘাত করেন। ছুরিটি তার কানের কাছে লেগে জখম হন। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। গত ২৬ এপ্রিল আট ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত