আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আজান শুনে ক্ষেপে গেলেন আ’লীগ নেতা আনহার, শাসালেন ইমামকে

আজান শুনে ক্ষেপে গেলেন আ’লীগ নেতা আনহার, শাসালেন ইমামকে

আনহার মিয়া। বালাগঞ্জ উজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মধ্যবিত্ত পরিবারের আনহার এক সময় নিজ গ্রাম চান্দাইড়পাড়া স্কুলের পাশে চাচার দোকানে চা বিক্রি করতেন। এর পর কাজ শুরু করেন একটি ইন্সুেরেন্স কোম্পানীতে। আর ইন্সুরেন্স কোম্পানীতে কাজ করা কালিন সময়ে আওয়ামীলীগের একটি অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তৎক্ষালিন যুবলীগ নেতা ফারুক মিয়ার আশির্বাদে দলে বেশ ভালো অবস্থান করে নেন। এরপর বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান আখলাকুর রহমান (আখল মিয়া) আকস্মিক মৃত্যুবরণ করলে উপ-নির্বাচনে প্রার্থী হয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

কিন্তু ইউপি চেয়ারম্যান হওয়ার পর তার আচার আচরণে বেশ পরিবর্তন আসে। স্থানীয় মুরব্বিদের সাথে শুরু করেন দূর্ব্যবহার ফলে চেয়ারটি বেশীদিন ধরে রাখতে পারেননি। দীর্ঘদিন পর গত নির্বাচেন প্রার্থী হয়ে নির্বাচনী বৈতরনী পার হন।

এর পর আরো বেপরোয়া হয়ে উঠেন তিনি। তার কবল থেকে এখন রক্ষা পাচ্ছেনা মসজিদ ও আজানও। আজান শুনলে তার মনে জ্বালা শুরু হয়ে যায়। স্থানীয় মসজিদে আযান দেয়ায় ইমামকে ডেকে এনে সাশালেন তিনি। এনিয়ে এলাকায় তোলপাড় চলছে।

আনহার মিয়ার অভিযোগ, আজানের কারনে তিনি মিটিং করতে পারেন না। উনার মিটিংয়ের সময় নাকি আজান দিয়ে বাধাঁ প্রদান করা হয়। সাম্প্রতিক সময়ে একটি অনুষ্টানে আজান ও ইমাম সম্পর্কে তার এমন আপত্তিকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এতে করে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা চলছে।
তার এধরনের মন্তব্যে বিব্রত আওয়ামীলীগ।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একাধিক দ্বায়িত্বশীলরা বলেন, আমরা বিষয়টি নিয়ে বিব্রত এরকম ঘটনা ঘটে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আজান নিয়ে এরকম মন্তব্য করা কোন ভাবেই মেনে নেয়া যায়না।

ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় নতুন বাজারে একটি ক্রীড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা চলছিল। সভা চলাকালীন সময়ে পাশের মসজিদে যোহরের আজান দেন মসজিদটির ইমাম।

এসময় আনহার মিয়া বলেন, ‘আদিলকিলামি করইন, কোনখান মিটিং মাটিং দেখলে তারা দেওয়ানা অইযায় আজান দেওয়ার লাগি। কেনে আজান দুই মিনিট আগে দিল অখানর জওয়াপ দিত অইব। কেনে দুই মিনিট আগে আজান দিল, অনুষ্টান দেখলে দেওয়ানা অই যায়।কিতা পাইছে ইতা ইসলাম আলার ঘরোর ইসলামআলা হখল’

এর পর তিনি মাইক হাতে নিয়ে বলেন, ‘আশ্চর্যের বিষয় হচ্ছে যে কোন জাতীয় অনুষ্ঠানে আজান দিয়ে বাধা দেয়া হয়। এর কারন হচ্ছে অনুষ্ঠানে বাঁধা দেয়া। কোনো অনুষ্ঠান হলে এখানে আজানের প্রতিযোগীতা হয়। আমি মসজিদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কেন দুই মিনিট আগে আজান দেওয়া হলো আমি বুঝলামনা।’

এসময় আনহার মিয়া জামাল নামে একজনকে মসজিদের ইমামকে নিয়ে আসার জন্য নির্দেশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুরব্বী বলেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধর্মী হয়েও আজানের সময় তার বক্তব্য বন্ধ রাখেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও যেখানে আজানকে সম্মান করেন সেখানে তার এরকম মন্তব্য ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত করেছে। যা আগামী নির্বাচনে আনহার মিয়া ও তার দলের জন্য ক্ষতির কারন হবে।

বিষয়টি নিয়ে জানতে বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

বালাগগঞ্জ উপজেলা আওয়ামীলীগে সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেন, আমি এলাকার বাহিরে আছি। তাই বিষয়টি জানিনা খোঁজ নিয়ে দেখিছি।

আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, আজান নিয়ে সে কি বলেছে আমি জানি না, খবর নিয়ে দেখতেছি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, আমি ভিডিওটি দেখিনি, বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত